শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রোহিঙ্গা মাদক কারবারির বসতঘরে মিললো ৫৮ হাজার ইয়াবা!

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।


১৬ জানুয়ারি (মঙ্গলবার) উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৮/ই-এ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি ওই ব্লকের মৃত লালুর ছেলে আবদুল আমিন (৩০)।





র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং-৮/ই-এ, তে কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।


উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারীকে ধৃত করে র‍্যাব।


এসময় অপর এক মাদক কারবারী কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরে ধৃত মাদক কারবারির বসতঘর তল্লাশি করে ৫৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।


র‍্যাবের কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


Tag
আরও খবর