বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

শীতে কাঁপছে অভয়নগর, সূর্যের দেখা মেলেনি আজ

রাতভর ঘন কুয়াশায় আচ্ছন্ন, দিনে হিমেল বাতাসে কনকনে ঠাণ্ডায় যশোরের অভয়নগরে শীত যেন জেঁকে বসেছে। 

বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পার হয়ে গেলেও কুয়াশার কারণে যশোরের অভয়নগরে মেলেনি সূর্যের দেখা। 

প্রচণ্ড কুয়াশা আর হিমেল হাওয়ার জন্য ব্যাপক দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল-দারিদ্র-অসহায়রা। বুধবার সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

তীব্র শীতে  নাকাল হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষ। বিশেষ করে মাঠ ঘাট প্রান্তরে খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে পানিতে, কাদাই যেমন বীজতলা ধানক্ষেতে, জমি চাষে ঠান্ডা পানিতে শীতে কাতর হয়ে পড়ছেন কৃষকেরা।

তবে চায়ের দোকান থেকে শুরু করে নিম্ন আয়ের রিকশা-ভ্যান, অটোরিকশা, সিএনজির চালকরা কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে কাজ-কর্ম করছেন। অন্যদিনের তুলনায় তাদের আয় কম।  


কেননা, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। রাস্তায় মানুষের উপস্থিত একেবারেই কম। বছরের শুরুতেই  স্কুলগামী শিক্ষার্থীদের উপস্থিতিও অপ্রতুল। প্রচণ্ড কুয়াশার কারণে বাস-ট্রেনসহ অন্যান্য যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে ধীরেধীরে। এসব বাহনে মানুষের উপস্থিতিও অনেক কম।  


ষাটোর্ধ্ব উপজেলার পাথলিয়া গ্রামের হাফিজুর রহমান বীজতলায় মাঠে বীজ তোলার সময় শীতে কাতর হয়ে কাঁপছেন, হাতে বল পাচ্ছেন না,অসাড়   হয়ে গেছে ঠান্ডা পানিতে হাতের আঙ্গুলগুলো। কৃষককে মাঠ থেকে উঠে এসে আগুনে তাপ দিয়ে হাত  গরম করতে দেখা যায়। 

এদিকে স্কুলগামী শিশুদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে সকালে চলাচলের 

এমন পরিস্থিতিতে দেশের যেসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব অঞ্চলের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) অধিদপ্তর দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে। আকাশে একদিন  দেখা মেলার পর ফের মুখ লুকিয়েছে সূর্য। তাই জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।


Tag
আরও খবর