নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ

তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ

তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ


তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে হাতুড়ি ও ইট পাটকেল দিয়ে হামলা করার ঘটনা ঘটেছে। বুধবার( ১৭ জানুয়ারি) দুপুরের দিকে পরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছেন দুর্বৃত্তরা। এঘটনায় সাংবাদিক সোহানুল হক পারভেজ বাদি হয়ে ৭জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোহানুল হক পারভেজ জাতীয় দৈনিক সকালের সময় ও রাজশাহীর স্থানীয় দৈনিক উপচার পত্রিকায় তানোর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। জানা গেছে, তানোর পৌর সদর এলাকার ঠাকুর পুকুর গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র বাপ্পি মৃত আবেদ আলীর পুত্র রুবেল মাদক সেবী তৌফিক নামের দুষ্কৃতকারীরা পরিকল্পিত ভাবে দুপুরের দিকে সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে হামলা চালায়। হামলা চালিয়ে সাংবাদিক সোহানুল হক পারভেজের মা'কে মারধর করেন। এছাড়াও যেখানে সাংবাদিক সোহানুল হক পারভেজ কে পাবে মেরে হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছেন দুষ্কৃতকারীরা। এতে করে জীবনের নিরাপত্তার জন্য সাংবাদিক সোহানুল হক পারভেজ বাদি হয়ে ৭ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক সোহানুল হক পারভেজ জানান,পূর্ব শত্রুতার জের ধরে মৃত ফজলুর রহমানের পুত্র বাপ্পি ও তৌফিক দলবেঁধে আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমি না থাকায় তারা আমার বাড়িতে হামলা চালিয়ে সিঁড়ি হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে এবং আমার মা'কে মারপিট করেছে। আমি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর