রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ১৯ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আজ ১৭ জানুয়ারি (বুধবার) ১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম, প্রফেসর ড. সাবিহা সুলতানা ও প্রফেসর ড. দেবেশ দাস। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন দিশা মল্লিক ও মো. আব্দুল্লাহ হাসান রাজু। আরও বক্তব্য রাখেন ২০ ব্যাচের মেঘনা খাতুন, ২২ ব্যাচের তানভীর বিন মুহিত, সুরাইয়া খানম আনিসা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

পরে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাংস্কৃতিক সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক, কুইজ, কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক অভিনয়, সঙ্গীত (দেশাত্মবোধক ও আধুনিক), উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজি), ধারাবাহিক গল্প বলা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর