দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে ৩টি ইট ভাঁটায় ৬লক্ষ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও পার্বতীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৭ জানুয়ারী-২০২৪ বুধবার পার্বতীপুর উপজেলার ৩টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

৩টি ইটভাটায় ২ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। ইটভাটা গুলো হলো: পার্বতীপুর উপজেলার দূর্গাপুরের মেসার্স এইচএম ব্রিক্স, জামতলীর মেসার্স এমবি ব্রিক্স ও কৈবর্তপাড়া মোড়ের মেসার্স বিএম ব্রিক্স। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন পার্বতীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার।

 এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ৩ টি ইটভাটাকে মোট = ৬,০০,০০০/- (ছয় লক্ষ টাকা) অর্থদণ্ড আরোপ এবং নগদ আদায় করা হয়।

মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন পার্বতীপুর উপজেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ৷ পরিবেশের সুরক্ষার এরূপ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা।

Tag
আরও খবর