শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মালামালসহ দুই চোরাকারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামালসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে

র‌্যাব।এসময় তাদের কাছ থেকে ২৪১৫ লিটার অকটেন,৪০কেজি পেঁয়াজ,৩১কেজি রসুন ও ৩৬ কেজি আদা উদ্ধার করতে সক্ষম হয়। ৩টি সীম,১টি বাটন মোবাইল সেট ও১টি স্মার্ট ফোন জব্দ করা হয়।


গ্রেফতারকৃত চোরাকারবারি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার

আমান উল্লাহ এর ছেলে ফয়েজ উল্লাহ (২২) ও একই ইউনিয়নের আব্দুল গফুর এর ছেলে আব্দুল্লাহ (২০)।

বুধবার বিকালে র‌্যাব কতৃর্ক পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার(১৬জানুয়ারী)বিকালে এ অভিযান চালানো হয়

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, গ্রেফতারকৃত চোরাকারবারীরা দীর্ঘদিন যাবৎ এই চোরাকারবারী এবং পাচারের সাথে জড়িত। তারা পরস্পর-পরস্পরের সহযোগীতায় দেশের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে পাইকারি দামে জ্বালানী তৈল অকটেনসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ক্রয় করে নিজেদের হেফাজতে মজুদ করত। পরবর্তীতে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে অবৈধভাবে চোরাইপথে পার্শ্ববর্তী দেশে এ সকল জ্বালানী ও পণ্য পাচার করে থাকে। অদ্য অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের লক্ষ্যে জ্বালানী তৈল অকটেন, পেঁয়াজ, রসুন ও আদা উক্ত স্থানে মজুদ করেছিল এবং একপর্যায়ে উপরোল্লিখিত আলামতসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।


উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক চোরকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

###


Tag
আরও খবর