শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

উখিয়ায় লাইসেন্স ছাড়াই চলছে হাসপাতাল, ডেন্টাল কেয়ার

উখিয়ায় বিনা লাইসেন্সে গড়ে উঠেছে অসংখ্য ডেন্টাল কেয়ার , হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। বিভিন্ন স্টেশন ও হাটবাজারে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এসব ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপ চিকিৎসা দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে অবৈধ ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান নাই বললেও চলে। এমন অভিযোগ সচেতন মহলের।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রি পরিষদে নিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেন।

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশের ৪ দিন পার হওয়ার পরও উখিয়ায় অবৈধ ভাবে গড়ে উঠা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু হয়নি। এই নিয়ে সচেতন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম জানান, সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উখিয়া, কোটবাজার, কুতুপালং থাইংখালী, সোনার পাড়া ও মরিচ্যা স্টেশনে গড়ে ওঠা ক্লিনিক, হাসপাতাল, ডেন্টাল কেয়ার, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , উখিয়ায় ৮ টি ডেন্টাল কেয়ার সেন্টার থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বৈধ কাগজপত্র নাই। বিনা লাইসেন্সে এসব ডেন্টাল কেয়ার সেন্টার চালু করে ব্যবসা চালিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে ।

সরজমিনে দেখা গেছে, কোটবাজার জমজম মার্কেটে কক্সবাজার ডেন্টাল কেয়ার, ইসমাইল ডেন্টাল কেয়ার, মোছা ডেন্টাল কেয়ার, বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার, বালুখালীতে বিকে ডেন্টাল কেয়ার, থাইংখালীতে সেবা ডেন্টাল কেয়ার, কুতুপালংয়ে রায়হান ডেন্টাল কেয়ার ও ফরিদা ডেন্টাল কেয়ার রয়েছে। উক্ত ডেন্টাল কেয়ারের কোন বৈধ কাগজপত্র নাই বলে সূত্রে প্রকাশ।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলমের সাথে এ ব্যাতপারে যোগাযোগ করলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান চলতি হালনাগাদ তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে এসব ডেন্টাল কেয়ার সেন্টারের কোন বৈধ লাইসেন্স নাই । এমনকি প্রশিক্ষণ ছাড়াই হাতুড়ে লোক দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে তারা। যেটিকে অপ চিকিৎসা বলা যায় । চিকিৎসা নিতে এসে অনেকের অপ মুত্যু পর্যন্ত হয়েছে ।

খোঁজখবর নিয়ে জানা গেছে, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও প্যাথলজি ল্যাবের মধ্যে অনেক প্রতিষ্ঠানের লাইসেন্স নাই। এমনকি কাগজপত্র থাকলেও হালনাগাদ নবায়ন নাই।

এলাকাবাসী অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা এসব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ডেন্টাল কেয়ার সেন্টার বন্ধ করে দিয়ে মানুষকে অপ চিকিৎসার হাত থেকে রক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন ।

Tag
আরও খবর