নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব, স্থান পেয়েছে ২২০ রকমের পিঠা

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব।লক্ষ্মীপুর  ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃহস্পতিবার ক্যাম্পাস প্রাঙ্গনের এ উৎসবে শতাধিক স্টলে ২২০ রকমের পিঠা ¯’স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা। ব্যাতিক্রমী এ উৎসবে হাজার হাজার নারী পুরুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এতে ধুম পড়েছে পিঠা বেচাকেনায়। 

পাটিসাপটা, মালপোয়া, ব্রেড, চুই, দই, তাল ও জালসহ ২ শতাধিক পিঠার ফসরা সাজিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে বসেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ এক যুগ ধরে প্রতিবছরের ন্যায় এবারো এমন আয়োজন করেছেন প্রতিষ্ঠানটি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিতে দিনব্যাপী পিঠা পুলির এই উৎসব অন্যরকম আনন্দ জাগিয়ে তুলেছে সবাইকে। 


সকালে জেলা শহরের বাগবাড়ি এলাকায় প্রতিষ্ঠানটির মাঠে কর্তৃপক্ষকে সাথে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

এতে অংশ নেয় জেলার বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী পুরুষ। ধুম পড়েছে রকমারী পিঠা বেচাকেনা। শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে মেতেছে শিক্ষকরাও। আলাদা স্টল দিয়ে গরম গরম পিঠা বানিয়ে বিক্রি করছেন আবার আগত অতিথিদের আপ্যায়নও করছেন তারা। পিঠাপুলি উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে অভিভাকরাও অংশ নেন এতে। বিভিন্ন স্টলে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের পিঠা বিক্রিতে সহযোগিতা করছেন তাদের অভিভাকরা, আবার সহপাঠিরা যৌথভাবে পরস্পর পিঠা বিক্রিতে সহযোগিতা করছেন। বিভিন্ন নামের ও রংয়ের মুখরোচক পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন দেখা গেছে পুরো উৎসবে। বাংলার আবহমানকালের এই পিঠা উৎসব নতুন প্রজন্মকে হরেক রকমের পিঠার সাথে পরিচিতি করার পাশাপাশি বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্যকে জানতে সহায়তা করবে বলে মনে করছেন আয়োজকরা।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে