দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে যেয়ে পা পিছলে পড়ে গিয়ে শেখ মারুফ হোসেন (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮জানুয়ারি) বিকেলে  নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে। দুর্ঘটনা ঘটার পর মৃত শেখ মারুফ হোসেন কে দেখার জন্য উৎসুক জনতা রেল স্টেশনে ভিড় করতে থাকে এমন ভাবে কেটেছে যে বিভৎস চেহারা কেউ দেখে সহ্য করতে পারছিলো না। ফলে উপস্থিত লোকজন প্লাস্টিক কাপড় দিয়ে ঢেকে রাখে।

রেলওয়ের দায়িত্বরত হাবিলদার এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে যেয়ে পা পিছলে নীচে পড়ে যান শেখ মারুফ হোসেন। এসময় তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে তার পরিচয় শনাক্ত হয়।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশ অবহিত হয়েছেন,ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর