ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

কক্সবাজারের ৯ উপজেলায় ভোট কবে?

নির্বাচন কমিশন বলছে, আসন্ন রমজানের আগে শুরু হবে কয়েক ধাপে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।


সর্বশেষ ২০১৯ সালে ৫ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে কক্সবাজারের ৮ উপজেলায় চলে ভোট গ্রহণ।



নির্বাচন উপযুক্ত হওয়া ৪৮৫ উপজেলার তালিকায় আছে নবগঠিত ঈদগাঁহ সহ কক্সবাজারের সব উপজেলার নাম।


আইন অনুযায়ী, প্রথম সভার দিন থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত পরিষদের মেয়াদ ধরা হয় এবং মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে।


চলতি বছরের ০৫ মে মহেশখালী,পেকুয়া, ০৬ মে উখিয়া,কক্সবাজার সদর, ০৮ মে চকরিয়া, ১৩ মে টেকনাফ, ১৯ মে রামু ও ২৯ জুলাই কুতুবদিয়ার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে।



মেয়াদ পূর্ণ হওয়ার হিসেবে প্রথম ধাপে মহেশখালী,পেকুয়া,কক্সবাজার সদর, উখিয়া ও নবগঠিত ঈদগাঁহ, দ্বিতীয় ধাপে চকরিয়া,টেকনাফ ও রামু এবং তৃতীয় ধাপে কুতুবদিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।


তবে দিনক্ষণের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যা তফসিল ঘোষণার মধ্য দিয়ে পরিস্কার হবে।


নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানান,” আগে যেহেতু ধাপে ধাপে নির্বাচন হয়েছে এবারও ধাপে ধাপে নির্বাচন হতে পারে। কয় ধাপে কখন উপজেলা নির্বাচন হবে সেটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।”


১৯৮৫ সালে বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয়। ১৯৯০ সালে দ্বিতীয়, ২০০৯ সালে তৃতীয়, ২০১৪ সালে চতুর্থ এবং ২০১৯ সালে পঞ্চমবারের মতো দেশের উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর