ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

এনজিও সংস্থা অগ্রযাত্রার উদ্যােগে এ্যাডভোকেসি মিটিংয়ের আয়োজন

উক্ত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প-২৬ ও ২৭ এর সম্মানিত ক্যাম্প ইনচার্জ আবদুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প -২৬ ও ২৭ এর সহকারী ক্যাম্প ইনচার্জ মোস্তাক আহমেদ।


সভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অগ্রযাত্রার পিআরএম-৪ প্রজেক্টের প্রজেক্ট ম্যানাজার আবু ওসমান।


এ সময় আরও উপস্থিত ছিলেন টিডিএইচ এর চাইল্ড প্রটেকশন প্রজেক্টের প্রজেক্ট ম্যানাজার অর্জুন কুমার ধর। অন্যান্য দেশী ও বিদেশি এনজিও এর কর্মকর্তাগণ।


উক্ত মিটিংয়ে অগ্রযাত্রার পিআরএম-৪ প্রজেক্টের কর্ম পরিধি ও কর্মক্ষেত্র গুলো সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে বর্তমানে ক্যাম্প-২৬ ও ২৭ এর শিশু সুরক্ষা, স্বাস্থ্য ও ওয়াশ এর সার্বিক পরিস্থিতি ও অগ্রযাত্রার কাজের ভুমিকা।


উক্ত আলোচনা সভায় ক্যাম্প ইনচার্জ বলেন- সরকার যেমন মানবিক, তেমনি আপনারা যারা এনজিও কর্মীরা আছেন আপনারাও মানবিক কাজ করছেন। আপনাদের এই মানবিক কাজকে আমরা সম্মান জানাই, অগ্রযাত্রা’র কাজের পরিধি আরও সমৃদ্ধ হোক এবং সফলতা ধরে রাখুক এই কামনাই করি।


সহকারী ক্যাম্প ইনচার্জ জনাব মোস্তাক আহমেদ বলেন- একটি শিশু মায়ের গর্ভে আসা থেকে শুরু করে বড় হয়ে উঠা পর্যন্ত সকল বিষয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছে অগ্রযাত্রা। তেমনি ভাবে সকল রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের এনজিওদের কার্যকর্মে সহযোগিতা করতে হবে।


উক্ত আলোচনা সভায় ক্যাম্প-২৬ ও ২৭ এর হেড মাঝি ও সাব ব্লকের মাঝি গণ উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর হেড মাঝি বদিরুল বলেন- রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা ও শিশু সুরক্ষায় অগ্রযাত্রা এনজিও শুরু থেকে কাজ করে যাচ্ছে। আমরা মাঝিরাও অগ্রযাত্রা এনজিওর সকল কর্মকান্ড অংশগ্রহণ করছি।


উপস্থিত সকলের বস্তুনিষ্ঠ আলোচনার মাধ্যমে এবং সহকারী ক্যাম্প ইনচার্জ মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর