ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

কুতুবদিয়ায় বঙ্গবন্ধু মসজিদ কমপ্লেক্স উদ্বোধন

কক্সবাজা‌রের কুতুবদিয়া দক্ষিণ ধুরুং বঙ্গবন্ধু পরিবার কমপ্লেক্স এর আওতায় বঙ্গবন্ধু মসজিদ কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (১৯ জানুয়ারি) জুমার নামাযের মাধ্যমে কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন।


বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত মুক্তিযোদ্ধা জালাল আহমদ সম্পূর্ণ নিজ উদ্যোগে পেঁচার পাড়ায় ইফাদ সাইক্লোন শেল্টারের পাশে কমপ্লেক্সটি নির্মাণ করেন।


এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম সিকদার প্রমুখ।



এসময় জেলা আওয়ামী লীগের সদস‌্য শফিউল আলম কুতুবী, সা‌বেক উপজেলা আ’লী‌গের সভাপ‌তি মাস্টার আহমদ উল্লাহ, উপজেলা আ’লী‌গের সভাপ‌তি আওরঙ্গ‌জেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তা‌হের সহ বি‌ভিন্ন গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।


বঙ্গবন্ধু কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান জালাল আহমদ ব‌লেন, একমাত্র বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে তা‌কে ভালবে‌সে বঙ্গবন্ধু প‌রিবার কমপ্লেক্স নির্মাণ করেছেন। এরমধ্যে বঙ্গবন্ধু গেইট, কেন্দ্রীয় জামে মস‌জিদ, বঙ্গবন্ধু পাঠাগার, শেখ হা‌সিনা বা‌লিকা মাদ্রাসা, শেখ রা‌সেল বালক মাদ্রাসা, হা‌ফেজখানা, নুরা‌নিয়া মাদ্রাসা, এতিম খানা, ফোরকা‌নিয়া মাদ্রাসা, ছাত্রছাত্রীদের রান্নাঘর, ইদগাহ মাঠ, জানাজার মাঠ, পর্যটকদের বৈঠকখানা ইত্যাদি রয়েছে বঙ্গবন্ধু প‌রিবার কমপ্লেক্স এর আওতাধীন।

Tag
আরও খবর