শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মহেশখালীতে র‍্যাবের হাতে ৩টি আগ্নেয়াস্ত্রসহ ২ শির্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার শীর্ষ সন্ত্রাসী মামুন ও আব্দুল গফুরকে ৩ টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব -১৫।


র‍্যাব জানায়, কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালালিয়াকাটা এলাকার দিলুয়ারার বসত ঘর থেকে বৃহস্পতিবার ১৮ জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, হোয়ানকের বাসিন্দা মৃত জাফরের ছেলে মোঃ আব্দুল গফুর প্রকাশ লাতু (৪৫)

মো.মঞ্জুর আলমের ছেলে মোঃ মামুন (২৪)। দুইজনই হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের বাসিন্দা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা মহেশখালীর হোয়ানক এলাকার শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। তারা জনৈক এক শীর্ষ সন্ত্রাসীর নেতৃত্বে এলাকায় অবৈধ অস্ত্র তৈরি, বিভিন্ন সন্ত্রাসীদের নিকট এ সকল অস্ত্র সরবরাহ, চিংড়ি ও মাছের ঘের দখলে ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করে থাকে বলে জানা যায়।


উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।

Tag
আরও খবর