নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে চাই- বিশ্বনাথে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী



সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আপনারা ৭ জানুয়ারি নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই।

তিনি বলেন, বিগত ১০ বছর আমরা বিশ্বনাথ-ওসমানীনগরবাসী উন্নয়ন বঞ্চিত ছিলাম। আমরা এখন আর আমরা উন্নয়ন বঞ্চিত থাকবো না। অতি দ্রুত দুই উপজেলার প্রতিটি রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রতিটি নাগরিককে আধুনিক, স্মার্ট ও আত্মনির্ভরশীল হতে হবে। সরকারও দেশের প্রত্যেক নাগরিককে স্মার্ট করে গড়ে তুলতে কাজ শুরু করেছে। সকলের চেষ্টা, সততা ও কর্মদক্ষতা এবং সরকারের সূদরপ্রসারী চিন্তাভাবনা ও সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাবে ২০৪১ এর স্মার্ট বাংলাদেশের পথে।


শুক্রবার সন্ধ্যা ৭টায় পৌর শহরের প্রবাসী চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শফিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি আমাকে মানুষের সেবা করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালনে সচেষ্ট থাকব।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও জোলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, মিসেস নাজনীন হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য এএইচএম ফিরোজ আলী।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী এবং পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী, ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনদয় পাল ঝলক, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, শেখ আজাদ, নেহারুন নেছা, লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মখলিছুর রহমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, যুক্তরাজ্যস্থ বামিংহাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মজনু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. শাহনুর হোসাইন, গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়ন্ত আচার্য্য।


অনুষ্ঠানে শফিক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়ড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরআগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম শফিক চৌধুরী নিজ বাড়ি উপজেলার দশঘরের চান্দ্রভরাং গ্রামে যান। সেখানে বাইশঘর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তাঁর বাবা মায়ের কবর জিয়ারত করেন।


Tag
আরও খবর