‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচন : সভাপতি সুমন সম্পাদক রনি


 উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২০জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


এ নির্বাচনে দুটি পদে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ২৬ জন ভোটারের মধ্যে ২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসে থাকায় একজন ভোটার অংশগ্রহণ করতে পারেননি।


ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সদস্য গোলাম কিবরিয়া আজাদ ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মোঃ ইয়াছিন সুমন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।


সাধারণ সম্পাদক পদে দ্য নিউ নেশনের মোঃ ইয়াছিন করীম রনি ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। 


দাগনভূঞা প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যরা হলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, ফেনী জর্জ কোর্টের অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম। 


নির্বাচনের সার্বিক পরিচালনায় ছিলেন প্রেসক্লাব ২০২৩ সালের কমিটির সভাপতি নুরুল আলম খাঁন ও সাধারণ সম্পাদক আজকের পত্রিকার এমাম হোসেন এমাম।


নির্বাচন চলাকালীন সময় অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী,দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, দাগনভূঞা আজিজিয়া মাদরাসা সভাপতি নুরুল হুদা হুদন,কাউন্সিলর মোঃ ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আফছার,সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ সহ প্রমুখ।

Tag
আরও খবর