বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের আয়োজনে পিএইচডি, এমফিল গবেষণার অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের আয়োজনে পিএইচডি, এমফিল গবেষণার অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করা হয়। 


ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: হাবিবুল্লাহর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। 

পিএইচডি গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এবং এমফিল গবেষণার তত্ত্বাবধায়ক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ারুল ইসলাম এবং পাবিপ্রবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো: হাবিবুল্লাহ।


সেমিনারে পিএইচডি গবেষক উপস্থাপক হিসেবে  ছিলেন মোহাম্মদ ইসলাম আলী এবং এমফিল গবেষক উপস্থাপক হিসেবে ছিলেন মোঃ মনিরুল হক লেলিন এছাড়া গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন হালিমা খাতুন।


সভাপতির বক্তব্যে ড. মো: হাবিবুল্লাহ বলেন, "সেমিনারে গবেষকদের নিরুৎসাহিত নয় বরং উৎসাহ ও কাজটাকে মানসম্মত করে তুলতেই গবেষকদের প্রশ্ন করা হয়। মানসম্মত কাজ আমাদের    

ইতিহাসের সম্ভারকে সমৃদ্ধ করবে"

উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত থেকে গবেষণা বিষয়ে সম্যক জ্ঞান লাভ করেন।

আরও খবর