আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

লাখো ভক্তের মিলনের মধ্যে দিয়ে শেষ ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব

লাখো ভক্তের মিলনের মধ্যে দিয়ে শেষ হলো  রাজশাহী জেলায় গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ক্ষেতুরীগ্রামে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়িতে বৈষ্ণব ধর্মের শিরোমণী, প্রেমভক্তি মহারাজ ও অহিংসার প্রতীক ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব। আজ শনিবার (১৫ অক্টোবর) প্রথম প্রহরে দধিমঙ্গল দ্বি-প্রহরে ভোগ আরতি ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব।

দুই বছর করোনার কারনে ভক্তকুল প্রেমতলী ক্ষেতুরীগ্রামে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়িতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব আসতে না পারার বেদনা ভুলে গেছে এবার তিরোভাব তিথি মহোৎসব আসতে পেরে। ভক্তরা এবার প্রাণ খুলে তাদের বৈষ্ণব ধর্মের শিরোমণী, প্রেমভক্তি মহারাজ ও অহিংসার প্রতীক ঠাকুর নরোত্তম দাসের আরাধনা করতে পেরেছে।

দেশ বিদেশের লাখো ভক্ত এসে উপস্থিত হতে পারায় লাখো ভক্তের মিলন মেলায় পরিনত হয় এ মহোৎসব। এ মহোৎসবকে ঘিরে প্রেমতলী ক্ষেতুরী গ্রামে বসে ছিল ক্ষেতুরীমেলা। মেলাই কোন কিছুর কমতি ছিল না। মেলাকে ঘিরে মিষ্টির দোকান, খাবারের হোটেল, মনহারির দোকান, গার্মেন্সের দোকান, খেলনার দোকান, বিভিন্ন ধরনের লোহার দোকান, কাঠের দোকান, সিদুর-কাঠের মালার দোকানসহ হরেক রকমের দোকান পাট। এছাড়াও ছিল নাগোর দোলা। সব মিলিয়ে মেলা ছিল ভক্তকুলের আনান্দের এক মহাযোগ্য।

তিরোভাব তিথি মহোৎবে গিয়ে কথা হয় দিনাজপুর জেলার বিরহামপুর এলাকার ভক্ত রতন মহুন্তের সঙ্গে। তিনি বলেন, মহাপ্রভুকে প্রনাম করতে এখানে এসেছি। কথা হয় আরেক ভক্ত রাজশাহীর ভেড়িপাড়ার দিলিপ কুমার রামের সাথে। তিনি বলেন,  মহা প্রভুকে প্রনাম ও ভোগের জন্য এখানে এসেছি।

ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়ি থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দুরে পদ্মা নদীর তীরে অবস্থীত তমালতলী। সেখানে ভক্তরা ছুটে যান পদ্মা নদীতে শ্যান করে  তমালতলী দর্শনের জন্য। তা ছাড়াও ছুটে যান ভোজনতলী, খিলতলী ও আমতলী মহাপ্রভু ঠাকুর নরোত্তম দাসের আরাধনা করার জন্য। তবে এবার মহোৎসবকে ঘিরে কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। 

এবারের উৎসবকে ঘিরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহোৎসব ও উৎসবকে ঘিরে মেলা- এসব নির্বিঘ্নে করতে মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত ও ট্রাস্ট বোর্ডের কয়েকশ’ নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী। বিভিন্ন রাস্থায় পুলশি বাহিনির ছিলো কড়া নিরাপত্তা। গৌরাঙ্গবাড়ির ভিতরে ছিলো গোদাগাড়ী মডেল থানার কনট্রোল রুম। গোদাগাড়ী থানা পুলিশ, জেলা পুলিশের ৫০০ জন সদস্য, ৩০ জন আনসার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক ও দুই শতাধিক স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন। ১৬টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থেকেছে ৩০ বিঘা জমির ওপর অনুষ্ঠিত এ মহোৎসব। আসা ভক্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী নিয়োগ করে স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত ছিল। 

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অধিবাসের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শুরু হয়। শুক্রবার (১৪ অক্টোবর) অরুণোদয় থেকে অষ্টপ্রহরব্যাপী তারক গ্রক্ষ্মনাম সংকীর্ত্তন, আজ শনিবার (১৫ অক্টোবর) প্রথম প্রহরে দধিমঙ্গল দ্বি-প্রহরে ভোগ আরতি ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব।

সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লাখ লাখ নারী-পুরুষ ভক্তের জন্য প্রয়োজনীয় প্রসাদ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করা ছিল। যাতায়াত নির্বিঘ্ন করতে প্রেমতলী বাজার থেকে খেতুরিধাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সংযোগ সড়কটিতে আলোকসজ্জার ব্যবস্থা করা ছিল। 


আরও খবর






6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২২ ঘন্টা ৩৩ মিনিট আগে