ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

আলোর দিশারী সংগঠনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-01-2024 04:10:07 pm

আলোর দিশারী যুব সংগঠনের সেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। 


আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত হোসেনপুর উপজেলা সিদলা ইউনিয়নের দক্ষিন হারেঞ্জা,সিদলা ও পিতলগঞ্জ গ্রামে আলোর দিশারী যুব সংগঠন এর সেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-পরিচালবৃন্দ মো.হাসিবুল হাসান শান্ত, মো.তানিম হাসান লিমন, মো.মনিরুজ্জামান মাছুম এবং দপ্তর সম্পাদক মো.তানিম হাসান পিয়াম,সহ-ত্রুীড়া সম্পাদক মো.নাদিম হাসান আহাদ,সদস্য মোঃ আহাদ মিয়া ও অনিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।


কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে শীতার্তরা উচ্ছ্বসিত হন। তারা আলোর দিশারী যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান ও দোয়া করেন।অনেকেই কম্বল নিয়ে বলেন, বাবারে খুব ঠান্ডা পড়ছে। অইলো শরীল গরম রাখনের কোন কাপড় আমার নাই। রাত অইলে ঠান্ডার লাগি ঘুমাইতে পারি না। মন অয়, ঠান্ডায় মারা যামু। এইহান থাইক্যা আমারে একটা কম্বল দিছে। অহন ইকটু আরাম পায়াম।


তাছাড়া সংগঠনের পরিচালক মুহাম্মদ শাব্বির আহমদ নাঈম বলেন এভাবে যুবকরা এগিয়ে আসলে এলাকার হতদরিদ্র, অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। তিনি আরো বলেন যুবকরা ঐক্যবদ্ধ থাকলে সমাজের মধ্যে মারামারি হানাহানি,জুয়া,মদ গাঁজা, অপসংস্কৃতি সকল কিছু দূর করা সম্ভব। তাই আসুন সবাই মিলেমিশে আলোর দিশারী যুব সংগঠন এর প্ল্যাটফর্ম এক্যবদ্ধ হয়ে কাজ করি। কম্বল বিতারনের পাশা-পাশি আসহায়দের পাশে দাড়ানো প্রতিশ্রুতি দিয়ে আসেন সংগঠনের সেচ্ছাসেবীরা।

আরও খবর