অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-01-2024 06:33:30 am

রাজবন্দিদের মুক্তিসহ একদফা দাবিতে দুদিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে এই কালো পতাকা মিছিল করবে দলটি।


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 


প্রসঙ্গত, আন্দোলনে নেতৃত্বে থাকা বিএনপি সুসংগঠিত হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় বড় ধরনের সমাবেশের মাধ্যমে আবারও আন্দোলন শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটি। সমমনা দল ও জোটের শীর্ষ নেতারা জানান, তারা কোনো ধরনের সহিংস আন্দোলনে যাননি। ভোট বর্জনের ডাকে জনগণ সাড়া দিয়েছে এটা তাদের বড় সফলতা। রাজনৈতিকভাবে তারা বিজয়ী হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বেশকিছু গণতান্ত্রিক দেশও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়ে জানিয়েছে।‌‌

 তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুদিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করছি। আগামী ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।


তিনি দলীয় নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের আহ্বান জানান। তাদের এও পর্যবেক্ষণ, আন্দোলন কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নে বিএনপিসহ তাদেরও কিছু ঘাটতি ছিল। তাদের লোকবল না থাকায় বড় দল হিসাবে বিএনপির নেতাকর্মী মাঠে যতটা থাকার বিষয়ে ধারণা করা হয়েছিল, তা নামেনি। সমন্বয়ের কিছুটা অভাব ছিল। দায়িত্বশীল নেতারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। আবার এটাও ঠিক, বিএনপিকে ভাঙার বিষয়ে সরকার সব ধরনের কৌশল নিয়েছিল, কিন্তু কাজ হয়নি। সেক্ষেত্রে বিএনপি সফলতা দেখিয়েছে। 

আরও খবর