বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

শেখ হাসিনাকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-01-2024 04:05:23 am

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা পত্রে রাষ্ট্রপতি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সম্মানিত পদে অধিষ্ঠিত হওয়ায় অপরিসীম আনন্দের সাথে আমি আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’


জোকো উইডোডো বলেন, ‘এই সম্মানিত পদে আপনার নিয়োগ আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর শ্রদ্ধা ও অটুট আস্থার পরিচয়। আপনার বর্ণাঢ্য কর্মজীবন ও বিশাল অভিজ্ঞতার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, যা নিঃসন্দেহে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে যথেষ্ট সহায়ক হবে। অগ্রগতি ও সমৃদ্ধির নতুন যুগে প্রবেশের এ মুহূর্তে অত্যন্ত আশাবাদের সঙ্গে আমি আমাদের দুই মর্যাদাবান দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নের আশা প্রকাশ করছি।’


তিনি বলেন, ‘পাঁচ দশকেরও বেশি সময় ধরে আমাদের বন্ধন ক্রমাগতভাবে বিকাশ লাভ করেছে এবং এখন এটি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছানোর সময়। আমি অত্যন্ত আস্থাবান যে আমরা এমন উপায় খুঁজে বের করতে সক্ষম হব, যার মাধ্যমে আমাদের যুগের অভূতপূর্ব সুযোগ-সুবিধা কাজে লাগাতে আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদারে সক্ষম হব।’


ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এ সম্মানিত দায়িত্ব পালনে আপনার সমৃদ্ধ প্রচেষ্টার প্রতি আমার অটুট অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি আমি বিনীতভাবে আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি।’

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৯ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে