১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ ২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩ শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু

নেত্রকোনা, দুর্গাপুরে আগুনে পুড়লো ৮ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকার



নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ওই দোকানিদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। 

সোমবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নেত্রকোণা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪০-৪৫ মিনিট কাজ করে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। তবে ততক্ষণে মাছ মহাল, খাইরুল মিয়ার ওয়ার্কশপের দোকান, শফিক মিয়ার ফার্নিচারের দোকান, আব্দুর রাশেদের মনোহারি দোকান, মোতালেব মিয়া,আবু তালেব, আলী উসমান, রফিক মিয়ার চা-স্টল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকান মালিক ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান মিয়া জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে তার চারটি দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের সবার কমপক্ষে ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, গত রাতের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনা হবে।

Tag
আরও খবর



deshchitro-6a76458ea9304-080826025230.webp
সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু

১ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে