ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

উখিয়ায় লোহা মনে করে ২০ বছর ধরে ঘরে পড়েছিল মর্টার শেল

কক্সবাজার উখিয়া হলদিয়া পালং ইউনিয়নে পাগলির বিল এলাকায় ঘরের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে।


সোমবার (২২জানুয়ারি) সকাল ৮টার দিকে হলদিয়া পালং ইউনিয়নে পাগলির বিল এলাকায় মেহের আলীর বাড়িতে এই অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে।


মেহের আলীর ছেলে রাইহান বলেন, ২০ বছর আগে আমাদের ঘরের পাশে মাটি কাটার সময় বোতলের মতো একটি বস্তু পাওয়া যায়। এটি লোহা মনে করে আব্বা বাড়ির পাশে রেখে দিয়েছিল। আমরাও এটা লোহা মনে করে খেলাধুলা করতাম। তবে এটি যে মর্টার শেল সেটি জানতে পারেনি। আজ আমি ঘর থেকে বের হাওয়ার সময় এটি চোখে পড়ে। আমার মনে কৌতূহল জাগলে এটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে সবাই এটিকে মর্টার শেল ও বিস্ফোরক পদার্থ বলে। পরে এটি ঘর থেকে একটু দূরে সরিয়ে রাখি।ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে।


উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, আমরাও শুনেছি। খোঁজ খবর নিয়ে জানাচ্ছি।

Tag
আরও খবর