রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

অতিরিক্ত চাহিদা সম্পন্ন মানুষ।

অতিরিক্ত চাহিদাসম্পন্ন মানুষের সঙ্গীর চাহিদা তুলনামূলক ভাবে খুবই কম থাকে! যদি মানুষটা রসিক স্বভাবের হয়, তবে সঙ্গী হয় বেরসিক কিংবা গম্ভীর স্বভাবের।

শারীরিক চাহিদা কিংবা মনস্তাত্ত্বিক চাহিদাসম্পন্ন মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই তার সঙ্গীর দিক থেকে অপরিপূর্ণ থাকে! যা আমৃ*ত্যু একটা মানুষকে ভোগায়! মানুষ মূলত নিজেকে অসুখী মনে করে যখন তার সঙ্গীর দিক থেকে চাহিদা পূরণ হয় না।

একটা মানুষের যখন শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ হয়, তখন সে নিজেকে সুখী মনে করে। কখনো কখনো সঙ্গীর মনের আর শরীরের দিকে নজর দেয়াটা জরুরী। সঙ্গীর থেকে সে আসলে কি চায়– কি আশা করে, এটা যদি সঙ্গী বুঝতে না পারে কিংবা সবটা বুঝেও না বোঝার ভান করে, তবে সেই মানুষটা হতাশাগ্রস্ত হবেই!

চাহিদার দিক থেকে একটা মানুষের সাথে অপর একটা মানুষের মিল নাই থাকতে পারে। কিন্তু সেই অমিল যদি চরম পর্যায়ে পৌঁছে যায়, তবে দাম্পত্য জীবনে সুখী হওয়াটা বড্ড কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়।

মানুষ যখন শারীরিক দিক থেকে Unsatisfied থাকে, তখন সে মনের খুদায় ভোগে! আর যখন মনের খুদা মিটাতে না পারে, তখন সে যন্ত্রণা পেতে থাকে।

মনের খুদা এবং শরীরের খুদা, এ দুটো জিনিস যখন মানুষ মিটাতে পারে না, তখন সে হয় যন্ত্র মানব! হতাশা, কোনো কিছু ভালো না লাগা, অনুভূতির অবক্ষয়, মন খারাপ আর বিষন্নতায় ভুগতে থাকে!

দাম্পত্য জীবনে সেই সবচেয়ে ভালো মানুষ, যে তার সঙ্গীর মনের এবং শরীরের চাহিদার দিকে নজর রাখে। একসাথে দুটো পূরণ করতে হিমসিম খেলেও যদি একটা চাহিদা পূরণ করতে পারে, তবুও তাকে ভালো সঙ্গী বলা যায়। আর যে দুটোর একটাও পূরণ করতে পারে না কিংবা পূরণ করে না, তার মতো স্বার্থপর কিংবা উদাসীন মানুষের সাথে সংসার করা কিংবা একই ছাদের নিচে থাকাটাই বড্ড কঠিন হয়ে দাঁড়ায়!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট 

Tag
আরও খবর