শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে পাচারের প্রস্তুতিকালে ৬৩৮লিটারসহ ৩জন আটকের পর জরিমানা ; প্রভাবশালী অনেকে ধরা-ছোঁয়ার বাইরে

টেকনাফে র‌্যাব-১৫ এর আভিযানিক দল অভিযান চালিয়ে পাচারের প্রস্তুতিকালে ১১জারিকেনে ৬শ ৩৮লিটার অকটন জব্দ করেছে। পাচারে জড়িত থাকার দায়ে ৩জনকে আটক করে ভাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে। রাতের অন্ধকারে বিভিন্ন সীমান্তে চোরাইপণ্য পাচার অব্যাহত থাকলেও প্রভাবশালী চোরাচালানীদের এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। 


কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গত ২৩জানুয়ারী দুপুর সোয়া ১২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ মায়ানমারে পাচার করার উদ্দেশ্যে কতিপয় পাচারকারী জ্বালানী তৈল অকটেনসহ টেকনাফ পৌরসভা এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অকটেন ভর্তি প্লাস্টিকের ড্রাম রেখে পালানোর চেষ্টাকালে টেকনাফ হাবিরছড়ার মৌলভী আব্দুর রহমানের পুত্র হাবিবুর রহমান (২২), নাইট্যং পাড়ার মৃত মীর মোহাম্মদের ছেলে জাফর আলম (২২) এবং দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত আবুল কালামের পুত্র নুর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১১টি জারিকেনে ৬৩৮লিটার অকটেন জব্দ করা হয়। পরে ধৃতদের টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজি করা হলে আটক ৩ব্যক্তিকে প্রত্যেককে ১০হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করে অভিযুক্ত ব্যক্তিদেরকে পেট্রোলিয়াম আইন-২০১৮ এর ২০ ধারায় দন্ড প্রদান করা হয়। 



এদিকে টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়া পাড়া, সাগর উপকূলীয় পয়েন্ট, নাইট্যং পাড়া, হ্নীলা জাদিমোড়া, হোয়াইক্যং কাঞ্জরপাড়াসহ বিভিন্ন পয়েন্টে স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে নিত্যপণ্য চোরাকারবারীরা সক্রিয় রয়েছে। তাদের সনাক্ত করে দ্রæত আইনের আওতায় আনার দাবী উঠেছে। ####

Tag
আরও খবর