অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একজনের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন নারচী ইউনিয়নের চরগোদাগারি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাঙ্গালী নদী হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে ০১ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।


২৩ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ৫.০০-৭.০০ ঘটিকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক সারিয়াকান্দি থানা পুলিশের চৌকশ টিমের সহায়তায় এ অভিযান পরিচালনা করেছন।


আদালত সূত্র জানায়, মোবাইলকোর্ট পরিচালনাকালে বগুড়ার শিবগঞ্জ থানাধীন মালোগাড়ী আটমূল এলাকার গফুর মন্ডলের ছেলে নবীর (৩৮) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সাজা হিসেবে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস কে বসাক এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল ০১ জনকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পরিশেষে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সকলকে সর্তক বার্তা প্রদান করেন তিনি।

আরও খবর