আক্কেলপুরে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা পূর্বাঞ্চলের ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধে ডিএমপির কঠোর নির্দেশনা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আক্কেলপুরে আলোচনা সভা ও মানববন্ধন ভবিষ্যতে কেউ চাইলেও ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান সাতক্ষীরায় অদম্য নারী সম্মাননায় অনুপ্রেরণার ছোঁয়া কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন উলিপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ১৫ দোকান আন্দোলনের শঙ্কায় পে স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশু তফসিল: ইসি ববিতে র‍্যাগিংয়ের ঘটনায় বিচারে ধীরগতি -শিক্ষার্থীদের ক্ষোভ দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

বগুরায় র‍্যাবের অভিযানে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

গতকাল ২৩ জানুয়ারি (মঙ্গলবার) রাত ৯ টায় জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজার এলাকা থেকে কাহালু উপজেলার নহরাপাড়ার মৃত গোফফার সরদারের ছেলে ওমর ফারুক (২১) ও একই উপজেলার শিলকহোর মৃত মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে সাজু মণ্ডল (৪০)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে রড কাটার লোহার কাচি ও মোবাইল নম্বরসহ ৬ টি চিরকুট উদ্ধার করা হয়।
গত ১১ জানুয়ারি কাহালুর নারহট্ট এলাকার বেলালুর রহমানের(৫৯) ডিপ টিউবওয়েলের সাথে থাকা বৈদ্যুতিক মিটার চুরি হয়। তখন তিনি কাহালু থানায় একটি অভিযোগ দায়ের করেন।  
বুধবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলা হয়, বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগ পাওয়ার পর র‍্যাবের চৌকশ টিম এর অভিযানকালে মঙ্গলবার রাত ৯ টায় কাহালুর বিবিরপুকুর বাজার থেকে মিটার চুরি চক্রের ওই দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দুই ফিট ১১ ইঞ্চি রড কাটার বড় কটি লোহার কাচি ও মোবাইল নাম্বার সংবলিত ৬ টি চিরকুট উদ্ধার করা হয়।
র‍্যাব-১২ বগুড়া'র কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আসামিরা দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এরপর মিটার ফেরত দেওয়ার কথা বলে কৌশলে তারা চিরকুট লিখে টাকা দাবি করতো।
গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‍্যাবের এই কর্মকর্তা। 

Tag
আরও খবর