নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

লক্ষ্মীপুরে স্কুলমুখী পথে দেওয়াল নির্মাণ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তায় দেয়াল নির্মাণ করেছে সদর  উপজেলা প্রশাসন। বিকল্প রাস্তায় দুই কিলোমিটার পথ ঘুরে বিদ্যালয়টিতে প্রবেশ করতে হয়। ফলে ঝুঁকি নিয়ে মই বেয়ে উঠে দেওয়াল টপকে বিদ্যালয়ে আসা যাওয়া করছে শিক্ষার্থীরা। এতে যেমন ঝুঁকি রয়েছে তেমনিভাবে দিনদিন স্কুলটিতে কমছে ছাত্র-ছাত্রীর সংখ্যা।

১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক মাস্টারের উদ্যেগে স্কুল প্রতিষ্ঠার পরের বছরই সরকারীকরণ হয়  শহীদ স্মৃতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা পরিষদের পাশে হওয়ায় সেই রাস্তা দিয়েই যাতায়াত করতো ছাত্র-শিক্ষকরা। তবে ২০২১ সালে সেখানে দেয়াল নির্মাণ করা হয়। এতে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয় তাদের। তাই বাধ্য হয়েই মইয়ের ব্যবহার করে শিক্ষার্থীরা। পাশাপাশি উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তারাও প্রবেশ করতে হয় রাস্তা ঘুরে। 

প্রবেশের রাস্তায় দেয়াল নির্মাণে হতাশা প্রকাশ করেছেন বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। যাতায়াতের এমন সমস্যার কারণে অভিভাবকরাও সন্তানদের ভর্তি করাচ্ছেন অন্য স্কুলে।এতে এই সমস্যার সমাধান চান তারা।

নির্বিঘ্নে যাতায়াতের স্বার্থে একটি পকেট গেট স্থাপনের দাবি জানিয়েছেন পৌর শহীদ স্মৃতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন।


তিনি আরো বলেন, পথ খুলে দেয়া হলে দুর্ভোগ কমবে। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়বে। লেখাপড়ার পরিবেশও আগের মতো থাকবে বলেও দাবি করেন এই প্রধান শিক্ষক।

সংকট সমাধানে দ্রুত পকেট গেট স্থাপন করে তাদের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার বলেন, একটি পকেট গেট স্থাপনের বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। গেটটা যদি স্কুল চলাকালীন সময়ের জন্য খুলে দেয়া হয় তাহলে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে সাথে দুর্ভোগও কমবে।দ্রুতই এই পকেট গেট স্থাপনেরও আশ্বাস দেন তিনি।

এদিকে, স্কুলের যাতায়াতের পথে কেনো দেয়াল নির্মাণ করা হলো এ বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক ও ইউএনও।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে