রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

নীলফামারীর বিদ্যালয়গুলোতে আরও দুইদিন পাঠদান বন্ধের ঘোষণা

চলমান শৈত্যপ্রবাহে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় উত্তরের জেলা নীলফামারীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয়ে আরও দুইদিন পাঠদান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।


জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগামী দুইদিনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।


নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম শাহজাহান সিদ্দিক জানান, আজ বুধবার (২৪শে জানুয়ারী) জেলার সৈয়দপুর ও ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এজন্য জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার অব্ধি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন তারা।


অন্যদিকে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানও একই নির্দেশনা প্রদান করেন।


উল্লেখ্য, এর আগে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় গত সোমবার ও মঙ্গলবার পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছিল বিদ্যালয়গুলো। তবে বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Tag
আরও খবর