দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

চালের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে নড়েচড়ে বসেছে সরকার। এখন থেকে আর কোনো ধরনের সুযোগ পাবেন না অসৎ ব্যবসায়ীরা। 

যশোরের অভয়নগরে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের বিরুদ্ধে এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খাদ্যশস্য আমদানী লাইসেন্স না থাকা ও মজুদকৃত চাল বিক্রি না করার অপরাধে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের মালিক ইমরান খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান করা হলেও তাদের কাগজপত্র ও চালের স্টক ঠিক থাকায় কোনো দন্ড দেওয়া হয়নি। চালের বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান চলমান থাকবে।’অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) সাইদুর রহমান, অভয়নগর থানা পুলিশ, সাংবাদিক ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।

এদিকে মঙ্গলবার সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুতের নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলেই প্রয়োজনে গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেআইনি মজুতকারীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভয়নগরে প্রশাসনের সোচ্চার ভূমিকায় জনসাধারণ সন্তুষ্ট প্রকাশ করছেন।


Tag
আরও খবর