সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবিতে র‌্যাবের পৃথক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার  পলাশগড় এলাকা থেকে ১৫০ লিটার বাংলা মদসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদকে ব্যবহৃত মালামাল  জব্দ করা হয়েছে। পৃথক দুইটি অভিযানে র‌্যাব-৫ তাদের গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে কম্পানি অধিনায়ক শেক সাদিকের নেতৃত্বে র্যাব  -৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ২৩ জানুয়ারি রাতে জেলার পাঁচবিবি  থানাধীন পলাশগড়  এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫০ লিটার  বাংলা মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে পলাশগড় গ্রামের -শ্রী রুবল দাসের স্ত্রী শ্রীমতি পূর্নিমা রানী (৩২), রাম সরভের ছেলে জয়কৃষ্ণ রবি দাস (৫২),

অপর একটি অভিযানে ২৬ পিচ ট্যাপাটাডলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো মৃত আব্দুল কাইয়ুমের ছেলে  ফুল মিয়া (২৬),সইদুর রহমান এবং মোঃ ফিরাজ মন্ডল৷

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা জানাই দীর্ঘদিন যাবৎ পাঁচবিবি  কালাই সহ জেলার বিভিন্ন স্থানে বাংলা মদ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কালাই ও পাঁচবিবি  থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর