কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খুবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে ফরেস্টি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম ফিরোজ ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সারওয়ার জাহান পেয়েছেন ১২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরেস্টি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. বিধান চন্দ্র সরকার পেয়েছেন ১৫২ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. তরুণ কান্তি বোস (ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন), যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. আরিফুল ইসলাম (গণিত ডিসিপ্লিন), কোষাধ্যক্ষ প্রফেসর ড. ওয়াসিম সাব্বির (ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন), সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকবাল আহম্মেদ (ফার্মেসী ডিসিপ্লিন) এবং প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মাহমুদ-উজ-জামান (নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- সহকারী অধ্যাপক মো: সোহেল পারভেজ (পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন), প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন), প্রফেসর ড. তৌফিক-ই আহমেদ শুভ (সমাজবিজ্ঞান ডিসিপ্লিন), সহযোগী অধ্যাপক আসমা উল হুসনা (ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন), সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম (ফার্মেসী ডিসিপ্লিন) এবং প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ (প্রিন্টমেকিং ডিসিপ্লিন)।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে আজ ২৪ জানুয়ারি (বুধবার) দুপুর ১২.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে বেলা ০২.৩০ মিনিটে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক, উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং বেলা ১টার দিকে রসায়ন ডিসিপ্লিনের শিক্ষক, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ভোট প্রদান করেন। এ সময় তারা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এবারের নির্বাচনে মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ৯.৪৫ মিনিটে ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার।

উপাচার্যের অভিনন্দন : খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন-২০২৩ এ নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীসহ নবনির্বাচিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় ধারাবাহিকভাবে যে সাফল্য পাচ্ছে তার গর্বিত অংশীদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নানামুখী যে উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি সার্বিক সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নবনির্বাচিত কমিটির কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। একই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

Tag
আরও খবর







6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

২০ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে