ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চৌদ্দগ্রামের যুবক নিহত.

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চৌদ্দগ্রামের যুবক নিহত.

ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার চৌদ্দগ্রামের বায়েজিদ হোসেন সুকতা(৩৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত সুকতা উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ড কিং শ্রীপুর গ্রামের আবদুল মমিন ড্রাইভারের ছেলে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই রিয়াদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বায়েজিদ হোসেন সুকতা সাউথ আফ্রিকার কিংবার্লি এলাকায় স্টেশনারী ব্যবসা করে আসছে। ব্যবসা নিয়ে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দেবিপুর গ্রামের অভি নামে আরেক বাংলাদেশীর সাথে তাঁর দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে বিষয়টি সাউথ আফ্রিকায় অবস্থানরত প্রবাসীরা একাধিকবার শালিশী সভা করে আপোষ-মিমাংশা করে দেয়। কিন্তু অভি কোনভাবেই বিষয়টি মেনে নিতে না পেরে গত ২১ জানুয়ারি রোববার রাতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সুকতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় প্রবাসীরা এসে তাকে উদ্ধার শেষে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(২৪ জানুয়ারি) ভোরে সুকতার মৃত্যু হয়। 

নিহত সুকতার ভাই রিয়াদ হোসেন বলেন, ‘ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে সাউথ আফ্রিকার সন্ত্রাসী ভাড়া করে আমার ভাইকে পরিকল্পিতভাবে অভি নামে এক যুবক হত্যা করে। আমি বাংলাদেশ সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি’। 

সুকতার প্রতিবেশি ক্রীড়াবিদ খোরশেদ আলম বলেন, ‘সুকতা একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিল। জীবন জীবিকার তাগিদে সে সাউথ আফ্রিকাতে গিয়ে ব্যবসা-বাণিজ্য শুরু করে। ২১ জানুয়ারি রাতে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এতে সে মারাত্মকভাবে আহত হয়ে বুধবার ভোরে চিকিসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়’। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বায়েজিদ হোসেন সুকতা নামে এক যুবকের মৃত্যুর খবর আপনাদের মাধ্যমে জানতে পারলাম। লাশ দেশে আনার জন্য পরিবারকে আইনগতভাবে সকল সযোগিতা করা হবে’।

আরও খবর