সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবিতে র‍্যাব কর্তৃক পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের চক্রের ৪ সদস্য আটক



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। গত বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার ধরঞ্জি ইউনিয়নের খাংগর হাটখোলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জেলার ধরঞ্জি ইউনিয়নের খাংগর হাটখোলা বাজারের আব্দুল লতিফের ছেলে সুজন রহমান (৩৫), একই এলাকার তাজপুরের গোলাম মোস্তফার ছেলে গোলাম রসুল (৩৯), উচনা গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে বিপ্লব চন্দ্র সরকার (২৭) ও একই গ্রামের হাসান আলী সরকারের ছেলে রুবেল ইসলাম (২৪) বলে জানা গেছে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবির খাংগর হাটখোলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয়ের দায়ে ৪জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর