ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

উখিয়ায় ৯ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ৭১৫ টাকা ব্যয়ের ৬ টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে

৯ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ৭১৫ টাকা ব্যয়ের ৬ টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বুধবার বিকালে ৪টি রোড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২ টি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে করেন উখিয়া-টেকনাফ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

প্রকল্প গুলো হলো,৯৯ লাখ ৯৭ হাজার ৬৩৩ টাকা ব্যয়ে রুমখাঁ-রুমখাঁ প্রাইমারী স্কুল রোড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন।২ কোটি ৫৮ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ধুরুমখালী-মহাজন পাড়া রোড়ে ব্রিজ এর উদ্বোধন। ৯৪ লাখ ২৬ হাজার ১৮৪ টাকা ব্যয়ে রুমখাঁ নাপিতপাড়া রোড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন।১ কোটি ৬৭ লাখ ২১ হাজার ৩৮৭ টাকা ব্যয়ে মরিচ্যা রোহিঙ্গা ক্যাম্প বিট অফিস রোড়ের ভিত্তিপ্রস্তর স্হাপন।৮৯ লাখ ৩৭ হাজার ৫১১ টাকা ব্যয়ে পাগলীর জিপিএস-রাবার ড্যাম রোড়ের ভিত্তিপ্রস্তর স্হাপন।

২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত মরিচ্যা জিসি পাগলীরবিল নাইক্ষ্যংছড়ি উপজেলা রোড়ে ব্রিজ এর উদ্বোধন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নরুল হুদা, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মো. সালাউদ্দিন ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের মেম্বার বোরহান উদ্দিন প্রমুখ।


এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।

#####


Tag
আরও খবর