সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাশরাফীকে মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল



বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা এম,পিকে মহান জাতীয় সংসদের  হুইপ নির্বাচিত করায়  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্র নায়ক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নড়াইল জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে  আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বহস্পতিবার বেলা ১২ টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগ ও  সহযোগী অঙ্গ সংগঠন, নড়াইল জেলা শাখার আয়োজনে  নড়াইল শহরের রপগঞ্জ বাজার কুন্ডু মার্কেট চত্বর থেকে  বিশাল আনন্দ মিছিল টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল শহরর চৌরাস্তা ঘুরে আদালত সড়ক গিয়ে শেষ হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চদ্র বোস, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ বাংলাদেশ আওয়ামীলীগ ও  সহযোগী অঙ্গ সংগঠন, নড়াইল জেলা শাখার বিপুল সংখ্যক নেতা -কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ  এ সময় উপস্থিত ছিলেন।



শেখ মাসুদ পারভেজ 

নড়াইল জেলা প্রতিনিধি

০১৭১৮৬৬৮৩০৫

২৫.০১.২৪

আরও খবর