ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জরায়ুমুখ ও স্তন ক্যানসার বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহরের নাজিরারটেক শুটকী পল্লী এলাকায় কর্মরত নারীশ্রমিকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন এমবোলডেন বাংলাদেশ ক্যাম্পেইনটির আয়োজন করে। সংগঠনের হেলথ অ্যান্ড ওয়েলবিং শাখার প্রধান ডাক্তার মো. উমর ফারুক, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য শারমিন সুলতানা ও নাফিফা নওরিনের সমন্বয়ে ক্যাম্পেইনটি পরিচালিত হয়।


ডাক্তার মো. উমর ফারুক বলেন- জরায়ুমুখ ও স্তন ক্যানসার বিশ্বব্যাপী নারী মৃত্যুর অন্যতম কারণ৷ বাংলাদেশেও অসচেতনতায় প্রতিবছর জরায়ুমুখ ও স্তন ক্যানসারে প্রায় ১২ হাজার নারী মারা যায়। প্রাথমিক পর্যায়ে দুই প্রকার ক্যানসার ধরা পড়লে প্রতিরোধ করা সম্ভব।



এমবোলডেন বাংলাদেশের সভাপতি ইনজামামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফকাত শাহরিয়ার রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে জরায়ুমুখ ও স্তন ক্যানসার বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান, মনোভাব ও উপলব্ধি নিয়ে আলোচনা করা হয়। ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমবোলডেন বাংলাদেশের সদস্য- আবু সাদাত সায়েম,এহসানুর রহমান,শফিকুল মোস্তফাসহ সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর