শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

হুমায়ুন কবিরকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নাঙ্গলকোটবাসী

দ্বাদশ জাতীয় সংসদের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী আগামী মার্চে অনুষ্ঠিত হতে পারে প্রথম দফার উপজেলা নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা হতে পারে ফেব্রুয়ারিতেই।

এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন। বিশেষ করে নবীণদের নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা।

এলাকাবাসির মতে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সর্বদলীয় প্রার্থী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকষ সদস্য, সৎ, নিরহংকারী, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর , অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি , নাঙ্গলকোটের গর্ব তথা পেড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান, নাঙ্গলকোট উপজেলার প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মরহুম ওমর আহমেদ মজুমদারের ভাগিনা সার্জেন্ট মোঃ হুমায়ুন কবীর কে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ। নাঙ্গলকোট আলট্রা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন তিনি অনেক গরীব দুঃখী মানুষকে নিঃস্বার্থ সেবা দিয়ে গেছেন। জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সৈনিক। লোভ লালসার স্রোতে কখনো গা ভাসাননি তিনি। সর্বদাই তিনি গরীব, দুঃখী ও অসহায় সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন ।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচনের ঘোষণা আসার পূর্বেই নাঙ্গলকোট উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কে কে প্রার্থী হতে চান তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

মোঃ হুমায়ুন কবির জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আশা করি নাঙ্গলকোটের জনগণ আমাকে দলমত নির্বিশেষে সমর্থন করবে এবং আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ঐক্যবদ্ধ সাধারণ মানুষকে সাথে নিয়ে নাঙ্গলকোট উপজেলাকে দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডার বাজি, ইভটিজিং, স্বচ্ছ জবাবদিহিতামূলক আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করতে চাই।

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে