শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চকরিয়ায় মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন মুসল্লি আহত হয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা পৌর শহরের সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন—মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর, পৌর যুবলীগ সভাপতি হাসানগীর হোছাইন, জহিরুল ইসলাম, জয়নাল হাজারী, সাইফুল ইসলাম, কফিলউদ্দিন ও বশির আলম।


কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রাকিব উর রাজা প্রতিদিনের বাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘চকরিয়া পৌর শহরে মসজিদে মুসল্লিদের মধ্যে মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিবেশ শান্ত করার পর পুনরায় জুমার নামাজ আদায় করা হয়। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


মুসল্লিরা জানান, দুপুর ১টার দিকে চকরিয়া পৌর শহরের সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের খতিব হাফেজ বশির আহমদ ওয়াজ শেষ করার পরপরই বক্তব্য দিতে ওঠেন নতুন কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ। ওই সময় তাকে বাধা দেন বিদায়ি কমিটির সাধারণ সম্পাদক আলমগীর। এতে মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন কমিটি মানি না বলে আলমগীর গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে আলমগীর ও সহযোগীদের মসজিদের ভেতরে পিঠুনি দেন। এ সময় মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। তাৎক্ষণিক খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম মসজিদে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুনরায় খুতবা ও জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।


মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘১৯৬৫ সালে মসজিদটি প্রতিষ্ঠার পর থেকে কমিটি সুষ্ঠুভাবে পরিচালনা হয়ে আসছিল। কিন্তু মসজিদের সাবেক সাধারণ সম্পাদক আলমগীরের নেতৃত্বে কয়েকজন বখাটে যুবক পরিকল্পিতভাবে মসজিদের ভেতরে হামলা করেছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা মসজিদ প্রতিষ্ঠার পর কোনো দিন ঘটেনি।‘


তিনি আরও বলেন, ‘আমি জুমার নামাজের পূর্বে খতিব থেকে অনুমতি নিয়ে কমিটি ঘোষণা নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করি। ওই সময় সাবেক সাধারণ সম্পাদক আলমগীর বাধা সৃষ্টি করলে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে জোর প্রতিবাদ করে।’


কমিটির সভাপতি জাহাঙ্গীর হোছাইন বলেন, ‘মসজিদের একটি নির্বাচিত কমিটি থাকার পরও সাবেক সংসদ সদস্যের ক্ষমতার প্রভাব বিস্তার করে তারা একটি কমিটি দিয়েছিল। ৮ মাস ধরে ওই কমিটির নেতৃত্বে মসজিদের সহায় সম্পদ ও লাখ লাখ টাকা লুটপাট করেছে। শুক্রবার সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে মুসল্লিদের ওপর হামলা করা হয়েছে।’


এ বিষয়ে জানতে চাইলে সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ আরও দীর্ঘদিন রয়েছে। এ অবস্থায় আরেকটি কমিটি ঘোষণা হচ্ছে দেখে প্রতিবাদ করায় আমার ওপর হামলা চালানো হয়।’


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, ‘মসজিদ হচ্ছে মুসলমানদের পবিত্র স্থান। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি। অথচ মসজিদের ভেতরে কমিটি গঠন নিয়ে দুপক্ষের মারামারি অন্যায় কাজ করেছে। কমিটি গঠন নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে পারে। আইন হাতে নেওয়া অপরাধ। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই।‘


এদিকে জুমার নামাজের পরপর সংবাদ সম্মেলন করেন সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের নতুন কমিটির সদস্যরা। মসজিদের পবিত্রতা ও সুনাম নষ্টকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে