সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাটে র‍্যাব কর্তৃক ২ জন মাদক কারবারি গ্রেফতার

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

২৭ শে জানুয়ারি (শনিবার) রাত আনুমানিক ১ টায়
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন উত্তর গোপালপুর এলাকা হতে ২৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ অর্থ-১,৫২,১৪৫/- টাকাসহ
তাদের গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুরের মোঃ এনামুলের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম,ও মৃত সোলায়মান সরদারের ছেলে রুবেল সরদার, এবং পলাতক আজিজ মন্ডলের ছেলে এনামুল হক।

পলাতক আসামী এনামুল ও গ্রেফতারকৃত আসামী জাহানারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এনামুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামী রুবেল এনামুল ও জাহানারা‘র সহযোগী হিসেবে কাজ করত বলে জানা যায়।

এমন সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল পলাতক আসামী এনামুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৭-১-২০২৪ ইং তারিখে ০১.০০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন উত্তর গোপালপুর নামক এলাকায় এনামুল তার নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে কৌশলে এনামুল পালিয়ে যায় এবং জাহানারা ও রুবেল কে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জাহানারা ও রুবেল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ২৪ বোতল এবং মাদক বিক্রয়ের নগদ-১,৫২,১৪৫/- টাকা উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর