অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

এলাকায় করত অস্ত্র প্রদর্শন,পাইপগানসহ গ্রেপ্তার

এলাকায় করত অস্ত্র প্রদর্শন,পাইপগানসহ গ্রেপ্তার


নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় পাইপগানসগ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।  

গ্রেপ্তার আরাফাত হোসেন ওরফে অন্তর (২৩) উপজেলার আলাইপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামের মন্দির বাড়ির মো.শহীদ উল্যার ছেলে।  

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে অন্তরকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর গ্রামের এটিআই সংলগ্ন মাহফুজ মঞ্জিল সংলগ্ন কলাবাগানের ভিতর থেকে আসামির হেফাজতে থাকা ১টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায় গ্রেপ্তারকৃত আসামি একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে বিভিন্ন সময় এলাকায় অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন লোকজনকে হুমকি-ধমকি প্রদান করে এলাকায় আতংক সৃষ্টি করে আসছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।  

আরও খবর