ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

স্মৃতিতে তুমি হে প্রিয় ক্যাম্পাস!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2024 04:00:37 pm


◾ কাব্য সাহা : স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর ধানমন্ডি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে স্হায়ী ক্যাম্পাস পূর্বাচলে (কাঞ্চন ব্রীজ সংলগ্ন) স্থানান্তর হয়েছে।


ধানমন্ডি ক্যাম্পাসকে স্মৃতিতে ধরে রাখতে স্টেট ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (সুবা) ৭৭, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ক্যাম্পাসে এক মিলনমেলার আয়োজন করে৷ সুবার সভাপতি ডা: শওকত আরা হায়দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভূইয়া রাসেল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সুবার উপদেষ্টা ও সিনিয়র এলামনাই প্রফেসর ডা: এ এস এম গিয়াস উদ্দিন।


 জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়৷ অনুষ্ঠানের শুরুতে সুবার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে স্মরণ করে শোক প্রস্তাব পাঠ করেন সুবার সাধারণ সম্পাদক ইব্রাহিম রাসেল। 

ক্যাম্পাসের বিদায়ের মুহুর্ত ধরে রাখতে অনেকে ফটোসেশান করেন। © ফাইল ছবি


অনুষ্ঠানে এলামনাই বৃন্দ ক্যাম্পাসকে নিয়ে তাদের স্মৃতিচারণ করেন এবং অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এলামনাইবৃন্দ ক্যাম্পাস ঘুরে ঘুরে তাদের পুরোনো দিনের স্মৃতিগুলো সবাই সবার মাঝে স্মরণ করেন।


ক্যাম্পাসের বিদায়ের মুহুর্ত ধরে রাখতে অনেকে ফটোসেশান করেন। সে-সময় ভাপা পিঠা, চিতই পিঠা, জিলাপি, বেলপুরী ও চায়ের চুমুকে সবাই আনন্দে মেতে উঠে। প্রায় ২ হাজার এলামনি এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের সহযোগী পার্টনার অতিথি ডট কম এর এডমিন ডিরেক্টর ও সুবার সহ-সভাপতি লায়ন ড. সিরাজুল ইসলামের নেতৃত্বে ফ্রী ল্যান্সিং বিষয় প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। সবাইকে ধন্যবাদ দিয়ে & স্হায়ী ক্যাম্পাসে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সুবার সভাপতি ডা: শওকত আরা হায়দার।


আরও খবর