অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাত পোহালেই নরসিংদী জেলা পরিষদ নির্বাচন, কে হবেন জেলা পরিষদ চেয়ারম্যান

রাত পোহালেই জেলা পরিষদ নির্বাচন। আগামীকাল ১৭ অক্টোবর রবিবার  নরসিংদী জেলা পরিষদ নির্বাচন।জেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে শেষ মুহুর্তে হিসাব কষছেন প্রার্থী, ভোটার ও নরসিংদী জেলার আপামর জনসাধারন।গত শুক্রবার মধ্য রাত থেকেই নির্বাচন কমিশনের বেধে দেয়া নিয়ম অনুসারে বন্ধ হয়ে গেছে প্রচার প্রচারনা।


জেলা নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এইবার নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখা ১০০৩। ছয়টি উপজেলার ১৩ টি ভোটকেন্দ্রে হবে ভোট গ্রহন। আগামীকাল  সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।


এবারের জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান পদে শেষ মুহুর্তে এসে হেভিওয়েট প্রার্থী তিন জন। আওয়ামিলীগ এর দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল মতিন ভূইয়া। সতন্ত্র প্রার্থী হিসেবে আছেন জনাব মোঃ মনির হোসেন ভূইয়া। তিনি নরসিংদী সদরের এমবি নজরুল হিরু মহোদয়ের পি এস। এছাড়াও আরেক সতন্ত্র হিসেবে আছেন সৈয়দ মাহমুদ জাহান লিটু।


তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা ভোটারদের দরজায় দরজায় ঘুরছেন। নরসিংদী প্রতিটি উপজেলায় এলাকায় এলাকায় প্রচার প্রচারনায় মুখর ছিল জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে। শেষ সময়ে এসে ভোটাররা ও হিসাব কষছেন, তাদের ভাষ্যমতে সব সময় পাশে যে সেবা করে যাবে তাকেই তারা নির্বাচিত করবেন।


জেলা নির্বাচন কমিশন অফিসার মোহাম্মদ  রবিউল আলম তার প্রেস ব্রিফিংয়ে জানান  একটি অবাধ ও সচ্ছ নির্বাচন করতে বদ্দপরিকর জেলা নির্বাচন কমিশন। কোন ধরনের কারচুপি বিশৃঙ্খলার কোন সুযোগ দেয়া হবেনা। নির্বাচনের ভোটারদের ভোটে বিজয়ী প্রার্থী ই হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। 


নরসিংদীর সম্মানিত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম সংবাদ মাধ্যমকে জানান একটি অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পুলিশ প্রশাসন সদা জাগ্রত। কোন ধরনের বিশৃঙ্খলা অনৈতিক কাজের কোন সুযোগ দেয়া হবেনা। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে কঠোর ভাবে দমন করে শাস্তির আওতায় আনা হবে।


রাত পোহালেই শুরু জেলা পরিষদ নির্বাচন, প্রার্থীরা যার যার অবস্থান থেকে, নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন। দেখা যাক ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়ে কে বসে নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান এর চেয়ারে।

Tag
আরও খবর