পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

তানোরে কৃষি জমিতে চলছে পুকুর খননের মহা উৎসব

তানোরে কৃষি জমিতে চলছে পুকুর খননের মহা উৎসব



সারোয়ার হোসেন,তানোর: রাজশাহীর তানোরে প্রশাসনের নাকের ডগায় চলছে কৃষি জমিতে পুকুর খননের মহা উৎসব। রাতের আঁধারে শতশত বিঘা ফলসী জমি পুকুরে রুপান্তর করা হচ্ছে। ফলে বরেন্দ্র অঞ্চল তানোর উপজেলার কৃষি ভান্ডার চরম হুমকির মুখে পড়েছে। উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের শিলপুর জুড়ানপুর ও চাঁন্দুড়িয়া দেউতলা বিলে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষি জমিতে পুকুর খননের মহা উৎসব। শিলপুর জুড়ানপুর মাঠে প্রায় ১শ বিঘা তিন ফসলী জমি টেন্ডার নিয়ে পুকুর খনন করা হচ্ছে। তিনটি সেভেন ভেকু গাড়ি দিয়ে রাতের আঁধারে লাঠিয়াল বাহিনী পাহারায় রাতারাতি কৃষি জমি পুকুর খনন করছেন। স্থানীয়রা জানান,মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের আনোয়ার হোসেন ও রাকিব নামের দুই ব্যাক্তি এপুকুরটি খনন করছেন। তারা দিনে থাকেন না,শুধু রাত থেকে ভোর পর্যন্ত কাজ করে। এছাড়াও চাঁন্দুড়িয়া দেউতলা বিলে প্রায় ১৫বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ছোট ভাই হাবিবুর রহমানের জামাই রাকিব। অথচ উপজেলা প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। মনে হচ্ছে তারা কিছুই জানেনা। চাঁন্দুড়িয়া ইউপি বাসীর দাবি,দ্রুত কৃষি জমিতে পুকুর খনন বন্ধ করা নাহলে মারাত্মক হুমকির মুখে পড়বে কয়েক গ্রামের হাজারো মানুষ। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এসব তিন ফসলী কৃষি জমি মালিকের কাছে থেকে বিঘা প্রতি বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকায় টেন্ডার নিয়ে বিভিন্ন মহলে তদবির করে পুকুর গুলো খনন করছেন ভূমিদস্যুরা।  অন্যদিকে প্রশাসনের রহস্য জনক ভূমিকায় দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে কৃষি জমিতে পুকুর খননের সিন্ডিকেট বাহিনীরা। তবে মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালিয়ে ভেকু গাড়ির ব্যাটারী খুলে আনা হলেও দুই একদিন পরেই তা গাড়ি মালিককে ফিরিয়ে দেয়া হয় পুকুর খনন করতে। কৃষি জমিতে পুকুর খননের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবিদা সিফাতের কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমিতে পুকুর খননের কোন সুযোগ নেই, যদি কোথাও পুকুর খনন করা হয় তাহলে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Tag
আরও খবর