শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মোখায় ক্ষতিগ্রস্তদের নির্মাণাধীন ঘর, টয়লেট,হোম গার্ডেনিং নির্মাণকাজ পরিদর্শন


কক্সবাজারের টেকনাফের সাবরাং ও উখিয়া জালিয়াপালং ইউনিয়নের এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর মোখা প্রজেক্টের আওতায় নির্মাণাধীন মোখায় ক্ষতিগ্রস্থ অসহায় গরীবদের জন্য ঘর, টয়লেট, হোম গার্ডেনিং নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে গিয়ে পরিদর্শন করা হয়েছে। শনিবার সকাল থেকে আগত একটি টিম উপজেলার সাবরাং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন জায়গায় কাজের এই অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় প্রত্যেকটি কাজ তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন ও দিক নির্দেশনা প্রদান করেন।


একলাব-ব্র্যাক ঘূর্ণিঝড় মোখা সাড়াদান কর্মসূচী একলাবের বাস্তবায়নে এই ফান্ড সহযোগিতায় ছিলেন ব্র্যাক। আর ডিপার্টমেন্ট অব ফরেন এফ্যায়ারস এন্ড ট্রেড (ডিফাট) অর্থায়ন করেছেন বলে জানা যায়। সরেজমিনে পরিদর্শনকালে পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম, মোখা প্রজেক্টের ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, প্রজেক্ট অফিসার আজিজুল হক, সিএসও জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী নুরুল আমিন সিদ্দিকী, সিএসও অর্নব কক্সবাজারের প্রধান নির্বাহী মো নুরুল আজিম, সিএসও সুজলা মহিলা সমিতির পরিচালক কামাল উদ্দিন, কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন প্রমূখ।


এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম বলেন, একলাবের মত সকলকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে তাদের সেবায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি আমি ডিপার্টমেন্ট অব ফরেন এফ্যায়ারস এন্ড ট্রেড (ডিফাট) ও ব্র্যাককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বরাবরের মত প্রশাসনের সকলের আন্তরিক ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

Tag
আরও খবর