গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

চন্দনাইশে গৃহবধূর লাশ উদ্ধার

অনন্যা বড়ুয়ার লাশ



চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বরকল কানাইমাদারী বড়ুয়ার পাড়া গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ জানুয়ারি) সকালে গৃহবধূ অনন্যা বড়ুয়া (২৩) এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।চট্টগ্রাম চন্দনাইশ বরকল কানাইমাদারী বড়ুয়া পাড়ার সুকুমার বড়ুয়ার দ্বিতীয় ছেলে রাসেল বড়ুয়া (৩৫) এর স্ত্রী অনন্যা বড়ুয়ার লাশ রান্না ঘর থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবী অনন্যা পারিবারিক কলহের জের ধরে ঘরের বীমের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে অনন্যা বড়ুয়ার পিতা বিপ্লব বড়ুয়া তার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন। খবর পেয়ে চন্দনাইশ থানার এসআই মো. ইখতিয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশটি থানায় নিয়ে আসলে অনন্যা বড়ুয়ার পিতা বিপ্লব বড়ুয়া বাদী হয়ে চন্দনাইশ থানায় স্বামীসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন ওসি (তদন্ত) যুযুৎস যস চাকমা। তিনি বলেন সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল তৈরি করেন। পরবর্তীতে বিপ্লব বড়ুয়ার অভিযোগ গ্রহণ পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।




উল্লেখ্য যে, চন্দনাইশ কানাইমাদারী বড়ুয়া পাড়ার সুকুমার বড়ুয়া দ্বিতীয় ছেলে রাসেল বড়ুয়ার সাথে পটিয়া কোলাগাঁও এলাকার বিপ্লব বড়ুয়ার মেয়ে অনন্যা বড়ুয়ার সহিত ২০১৭ সালের জুন মাসে বিয়ে হয়। তাদের ঘরে ৬ বছরের ছেলে তাতন বড়ুয়া বর্তমানে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে বলে জানা যায়। রাসেল বড়ুয়া নগরীতে একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করে। তার শাশুড়ি বাড়িতে থাকেন। তার স্বামী সকালে চাকুরিতে চলে গেলে রাতে আসে। উভয়ের মধ্যে পারিবারিক কলহের কারণে প্রায় সময় ঝগড়া বিবাধ হয় বলে স্থানীয়রা জানান। বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা পুলিশী তদন্তে বেরিয়ে আসবে।


Tag
আরও খবর