শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


কক্সবাজারের টেকনাফে মীনা বাজার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ২২ বছর পলাতক থাকা অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে র‌্যাব-১৫ । রবিবার (২৮ জানুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, রবিবার দুপুরে কক্সবাজার সদর থানায় দায়ের করা অস্ত্র আইনে মামলা’র গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আনোয়ার ইসলাম’কে গ্রেফতারের লক্ষ্যে টেকনাফের মীনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হ্নীলা ইউনিয়নের মীনা বাজারের নুরুল ইসলামের ছেলে আনোয়ার ইসলাম (৪০) কে আটক করা হয়।



তিনি আরো জানান, উক্ত অস্ত্র কারবারি ২০০২ সালে অস্ত্র মামলায় কক্সবাজার সদর থানা কর্তৃক হাতেনাতে গ্রেফতারের পর ১ বছর পর জামিনে বেরিয়ে পরবর্তীতে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে ২২ বছর ধরে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর