শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

সংরক্ষিত মহিলা আসনে কারো সঙ্গে জোট করবে না জাপা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2024 05:08:08 pm

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে কারো সঙ্গে জোট করবে না জাতীয় পার্টি (জাপা)। আর মহাজোটের সঙ্গেই থাকবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।


২৮ জানুয়ারি, রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে দল দুটো থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানা গেছে।


জাপা মহাসচিব মজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে জাতীয় পার্টি (নিবন্ধন নং-১২) কোনো জোটে যোগদান বা অন্য কোনো দলের সঙ্গে জোট গঠন করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে।


অন্যদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর লেখা চিঠিতে বলা হয়েছে, জাসদ মনোনীত ও মহাজোটের প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে এ কে এম রেজাউল করিম তানসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। তাকে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মহাজোটের জোটভুক্ত হিসেবে গণ্য করার জন্য বলা হয়েছে জাসদের পক্ষ থেকে।


জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে দল ও জোটভিত্তিক মহিলা আসন বণ্টন করা হয়েছে। এক্ষেত্রে আসন বণ্টনের পর ভোটার তালিকা করে নির্বাচন দেয় নির্বাচন কমিশন। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীদের চিঠি দিয়ে জোটের তথ্য দিতে বলেছে নির্বাচন কমিশন

Tag
আরও খবর