ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

অমর একুশে বইমেলায় আসছে জোনায়েত হোসেন জিদানের 'প্রিন্ট অন ডিমান্ডে হাতেখড়ি'



অমর একুশে বইমেলা উপলক্ষে আসছে ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তা জোনায়েত হোসেন জিদান এর প্রথম বই 'প্রিন্ট অন ডিমান্ডে হাতেখড়ি'। 


বইটি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশৈলী প্রকাশনী। ১৫২ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ৩৮০ টাকা। ইতোমধ্যে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে রকমারিতে। মেলায় শব্দশৈলীর ৯ নম্বর প্যাভিলিয়ন থেকে পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন।




বইটি সম্পর্কে প্রকাশক জানান, “প্রিন্ট অন ডিমান্ডে হাতেখড়ি” বইটি মূলত ফ্রিল্যান্সিং ও ই-কমার্স ভিত্তিক। প্রিন্ট অন ডিমান্ড বর্তমানে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি ব্যবসা মডেল। এই ব্যবসার মডেলটি এমন, যেখানে প্রোডাক্ট এর যখন ডিমান্ড হবে (গ্রাহকের চাহিদা হবে) তখনই সেটি প্রিন্ট হয়ে গ্রাহকের কাছে পৌঁছে যাবে। যার ফলে গ্রাহকের পছন্দ মত প্রোডাক্ট ডিজাইন করে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যায়। বইটিতে লেখক প্রিন্ট অন ডিমান্ড এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এর বেসিক বিষয় নিয়েও আলোচনা করেছেন। 




বইটি সম্পর্কে লেখক জানান, 'বইটিতে কীভাবে প্রিন্ট অন ডিমান্ড এর ব্যবসা শুরু করা যাবে এবং কী কী বিষয় জানা লাগবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সাথে একজন নতুন মানুষ কিভাবে ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে তার ক্যারিয়ার শুরু করবে সেটারও আলোচনা করা হয়েছে। তাই তিনি মনে করেন, যদি কেউ ইন্টারনেট এর মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করতে চায় তাহলে এই বইটির দেওয়া বিষয় গুলো ধরে ধরে প্র‍্যাক্টিস করলে অবশ্যই এই বইয়ের মাধ্যমে অনলাইন সেক্টরের ক্যারিয়ার গড়তে পারবেন।'




প্রসঙ্গত, জোনায়েত হোসেন জিদান একজন শিক্ষার্থী। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নেত্রকোনা সরকারি কলেজ এ অনার্স ৩য় বর্ষে রসায়ন বিভাগ নিয়ে অধ্যয়নরত আছেন। পড়ালেখার পাশাপাশি তিনি একজন দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যেক্তা। তিনি বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করছে সেই সাথে ই-কমার্স ভিত্তিক প্রিন্ট অন ডিমান্ড এর সেলার হিসাবে কাজ করছেন।

আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩২ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে