শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজারে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজার শহরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় এ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার মো. তারেক (১৯) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা মো. হামিদের ছেলে।

মামলার নথির বরাতে সাজ্জাদ হোসেন বলেন, কিছুদিন আগে টেকনাফ থেকে বাবার সঙ্গে কক্সবাজার শহরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। গত ২৪ জানুয়ারি রাতে শহরের কুতুবদিয়া পাড়ায় পারিবারিক আয়োজনে সামাজিক অনুষ্ঠান চলাকালে তাকে নিজের এক বড় ভাই বসতভিটার টিউবওয়েল থেকে পানি আনতে পাঠান। এ সময় স্থানীয় তারেক ওই স্কুলছাত্রীকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। পরে সৈকত সংলগ্ন ঝাউবাগানে তাকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তারেককে হাতেনাতে ধরে ফেলে। এরপর ধর্ষক তারেককে ভুক্তভোগী ছাত্রীর ভাইয়ের বাড়িতে নিয়ে আসে।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, স্থানীয়রা জানিয়েছে, হাতেনাতে ধরা পড়া তারেক ঘটনার পরপরই ধর্ষণের কথা স্থানীয়দের কাছে স্বীকার করে। এক পর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর বড় ভাইয়ের বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। পরে অভিযুক্ত যুবক ভুক্তভোগী স্কুলছাত্রীর বড় ভাইয়ের স্ত্রীসহ স্বজনদের প্রাণনাশসহ নানাভাবে হুমকি প্রদান করে।

এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা গত ২৫ জানুয়ারি সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গত ২৭ জানুয়ারি ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মো. তারেককে আসামি করে কক্সবাজার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

লে. কর্নেল সাজ্জাদ বলেন, ঘটনাটি র‍্যাব অবহিত হওয়ার পর মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। সোমবার মধ্যরাতে অভিযুক্ত আসামি কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় আত্মগোপন অবস্থায় থাকার খবর পায় র‍্যাব। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে