রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান ও জরিমানা


নীলফামারীর ডোমারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। এতে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৩০শে জানুয়ারী) উপজেলা শহরের ডোমার বাজার স্টেশন রোডে পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে নেতৃত্ব দেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

অভিযানে দুই দোকান থেকে ১৩০ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। এরমধ্যে, মেসার্স সাজিদ স্টোর থেকে ৪৫ কেজি ও মেসার্স সজিব স্টোর থেকে ৮৫ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।

পরে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স সাজিদ স্টোরের মালিক মোঃ সাবুলকে ৫ হাজার টাকা ও মেসার্স সজিব স্টোরের মালিক মোঃ সুরমান আলীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ডোমার থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন—নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।

Tag
আরও খবর